শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে দোকানে চুরির অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকায় একটি দোকানে চুরির অভিযোগ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই রাসেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হচ্ছে নাতিরাবাদ এলাকার খোয়াই নদীর পাড়ের সফিক মিয়ার পুত্র সোহেল মিয়া। পুলিশ সূত্রে জানায়, গত শুক্রবার গভীর রাতে কিবরিয়া ব্রিজ এলাকার মেসার্স সামছু ট্রেডার্সের টিন কেটে একদল সংঘবদ্ধ চোরেরা ভেতরে ঢুকে নগদ টাকাসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। সকালে স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন সহেন্দমূলক সোহেলকে আটক করেন। এ সময় তারা সোহেলকে জিজ্ঞাসা করলে সে চুরির কথা স্বীকার করে। পরে সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িত নাতিরাবাদ এলাকার জসিমসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com