শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় নবীগঞ্জে পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হক, উপজেলা এলজিইডির প্রকৌশলী সৈয়দুর রহমান, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত কে এম আজমির উজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন। পরে একে একে নবীগঞ্জ থানা প্রশাসনের উদ্যেগে ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে, পৌর পরিষদের উদ্যোগে, নবীগঞ্জ থানা ছাত্রদল, শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরিশেষে ভাষা আন্দোলনে শহীদ প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের রোহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। পরদিন শুক্রবার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে পালিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com