সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ॥ সরকার স্বাস্থ্য খাতসহ সবক্ষেত্রে পরিবর্তন এনেছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হয়েছে জেলার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লগি সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, শিশুর জন্মের পর নির্দিষ্ট সময়ে তাকে টিকা দিতে হবে। আমাদের দেশে সরকারিভাবে শিশুদেরকে বিনামূল্যে টীকা দেওয়া হয়। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সবক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সেই সাথে সব ক্ষেত্রে দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আজকে বাংলায় লেখাপড়া হচ্ছে। ইউনানি শাস্ত্রে পরিবর্তন এসেছে। এ শাস্ত্রের সব বই বাংলায় পাওয়া যাচ্ছে। এতে আরও বিস্তৃত গবেষণার সুযোগ তৈরি হচ্ছে।’
ক্যাম্পেইনে ৩ লাখ ২৫ হাজার ৭২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৬ হাজার ৬৯২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ১২টি স্থায়ী ও ১ হাজার ৮৭৯টি অস্থায়ী ঠিকাদান কেন্দে ৫ হাজার ৪৫২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
শনিবার সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. সুচিন্ত চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. সাবিনা আশরাফী লিপি ও ডা. দেলোয়ার হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com