শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চেক ডিজনার মামলায় এক ব্যক্তিকে ১ বছরের কারাদন্ড ও ৯ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চেক ডিজনারের মামলায় ফখরুদ্দিন ওরফে রানা মিয়া নামক এক ব্যক্তির এক বছরের কারাদন্ড ও ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে এ রায় প্রদান করা হয়।
জানা যায়, হবিগঞ্জ পৌরসভার অনন্তপুর আবাসিক এলাকার মৃত শহর উদ্দিনের ছেলে ফখরুদ্দিন ওরফে রানা মিয়া বিদেশে পাঠানোর কথা বলে ২০১৩ সনের ১১ ফেব্র“য়ারী হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপর গ্রামের মৃত আছির উল্লা ছেলে আবুল কাশেমের নিকট থেকে ৯ লাখ টাকা গ্রহণ করে। পরবর্তীতে তাকে বিদেশ পাঠাতে ব্যর্থ হয়ে টাকা ফেরৎ বাবৎ ৯ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এতে আবুল কাসেম বাদী হয়ে ফখরুদ্দিন ওরফে রানা মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডঃ মোঃ আইয়ূব আনছারী এবং এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন এডঃ আবদুল মতিন।
বাদী পক্ষের আইনজীবি জানান, মামলাটি গত ১৭ জুলাই রায়ের জন্য ধার্য্য ছিল। কিন্তু আসামী পলাতক থাকায় রায় পেতে বিলম্ব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com