বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহ-২০১৭’র উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ উপলক্ষে গতকাল বুধবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মোঃ এনামূল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, শায়েস্তাগঞ্জের খামার ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ কয়েকশ’ লোকজন অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে আবু জাহির এমপি মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহবান জানান সকলের প্রতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com