শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ ও মোঃ শামসুল আলম স্মরণে শোকসভা

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মরহুম জাসদ নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ ও মোঃ শামসুল আলম স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাসদের উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমেদ সুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় সভার শুরুতে মরহুমদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
তাদের সংক্ষিপ্ত জীবনি পাঠ করেন জাসদ নেতা শমসের আলম রুয়েল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তোরাব আলী খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক জাসদ নেতা রফিকুল বারী চৌধুরী মামুন, চুনারুঘাট জাসদ সভাপতি মোঃ আব্দুল হাই, বাহুবল জাসদ সাধারণ সম্পাদক মোঃ ফটিক মিয়া, নবীগঞ্জ জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, সদর উপজেলা জাসদ সভাপতি মোঃ সাইদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসদের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ কামরুল ইসলাম সেলিম, আব্দুল হান্নান মাহমুদ গাজী, শাহ আশিকুর রহমান, জাসদ নেতা জিয়াউল হাসান তরফদার মাহীন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com