শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে ত্রিমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৬৮৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ বাহুবলে পুলিশ অফিসারের গাড়ি, আরএফএল কোম্পানীর গাড়ি ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বশিনা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হলেন, সেমকো কোম্পানির সেলস অফিসার মোজ্জামেল হোসেন (২৫)। সে সিলেটের শাহপরান এলাকার বাসিন্দা। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোজ্জামেল হোসেন কোম্পানীর কাজে মোটর সাইকেলযোগে বাহুবল যাচ্ছিলেন। বশিনা নামকস্থানে পৌছুলে আরএফএল কোম্পানীর একটি গাড়ীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। একই সাথে সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল এস এম রাজু আহম্মেদ এর গাড়ির সাথেও ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। সাথে সাথে পুলিশের গাড়ি দিয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড় অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিনিয়র এএসপি রাসেলুর রহমান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে সকাল ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com