শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৬৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২ কেজি গাঁজাসহ ফয়েজ আহমদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ভাকৈড় ইউনিয়নের কাজিরবাজার সড়কের বেগমপুর রোয়াইলকাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ফয়েজ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, সে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ সিএনজিযোগে বাড়ি যাচ্ছিল। সোর্স মাধ্যমে খবর পেয়ে তাকে আটক করার জন্য টহল পুলিশ রাস্তায় ওৎ পাতে। এক পর্যায়ে গাড়ীটি কাজিরবাজার সড়কের বেগমপুর রোয়াইলকাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছুলে এস আই আবুল খয়ের ও এএসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সিএনজিটি (অটোরিক্সা) আটক করে। পরে তল্লাশীর একপর্যায়ে গাঁজাসহ ফয়েজ আহমদের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে থানায় নিয়ে আসে। এ ব্যপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করেছে। গতকাল রোববার তাকে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com