শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শতবর্ষী দেওয়ান মামু লাইফ সাপোর্টে

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ শতবর্ষী আত্মাত্বিক ব্যক্তিত্ব দেওয়ান আক্তার হাসান গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকাস্থ গ্রীণ লাইফ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
ব্রাহ্মনবাড়িয়া সরাইল দেওয়ান বাড়ীর আক্তার হাসান প্রকাশিত দেওয়ান মামু হবিগঞ্জ সদর উত্তর বহুলার বাইপাস রোডস্থ নিজ বাসা দেওয়ান বাড়ী’তে শুক্রবার রাত থেকে বাকরুদ্ধ হয়ে পড়েন। গত শনিবার বিকালে এ্যাম্বুলেন্স যোগে তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
দেওয়ান মামুর ভক্ত সাবেক এআইজিপি মালিক খসরু ও হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গত রবিবার রাতে গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দেখতে যান।
চিকিৎসক জানান, দেওয়ান মামু মস্তিস্ক অকেজো হয়ে গেছে। ফলে তাকে লাইফ সাপোর্টে রাখতে হয়েছে। তার সুস্থতা কামনা করে দোয় চেয়েছেন স্ত্রী দেওয়ান মমিনা খাতুন, ছেলে দেওয়ান আব্দুল কাদির কাউছার, দেওয়ান আমির খসরু, দেওয়ান হাবিব সরোয়ার, দেওয়ান আব্দুল জব্বার শ্যামা এবং মেয়ে শাহী আজমিন আক্তার ও শাহী জেহেন আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com