শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

খলিলপুরে মাটির রাস্তা উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামের জামে মসজিদ থেকে চরের খাল পর্যন্ত ৩ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট রাস্তা উদ্বোধন ও ২২ লাখ টাকা ব্যয়ে খলিলপুর গ্রামের চরের খালের উপর ব্রিজের  ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এমপি কেয়া চৌধুরী। এছাড়া তিনি এ গ্রামের একটি মসজিদ ও একটি মন্দির উন্নয়নে ৪ মেট্রিকটন চাল বরাদ্দ দিয়েছেন। এসব উদ্বোধন ও বরাদ্দ প্রদানকালে এমপি কেয়া চৌধুরী বক্তব্যে বলেন, এখানকার জনগণের যাতায়াতের পথ সুগম করতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ এনে দিয়েছি। কাজ শেষে রাস্তা উদ্বোধন করলাম। তার সাথে নেত্রীর কাছ থেকে চরেরখাল উপরে ব্রিজ নির্মাণে ২২ লাখ টাকা বরাদ্দ নিয়ে এসেছি। কাজ উদ্বোধন করেছি। দ্রুত শেষ করে আপনাদের নিয়ে উদ্বোধন করব। শুধু তাই নয় আশা করছি আগামী ৪ মাসের মধ্যে ৩২০ পরিবারে মধ্যে জননেত্রী শেখ সরকারের বিদ্যুতের আলো পৌঁছে দিতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com