রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাট পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৪৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। গতকাল বৃহস্পতিবার সকালে প্রথমে চুনারুঘাট পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সাবিনা আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজলসহ কাউন্সিলরবৃন্দরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরা, সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা আক্তার, পৌর সচিব মোবারক হোসেন, প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, তাহির মিয়া, বাচ্চু মিয়া চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু চুনারুঘাট পৌরসভায় দীর্ঘদিনের যানজট সমস্যা এবং মরা খোয়াই নদীতে প্রযুক্তি সমৃদ্ধ ইকো পার্কে বিষয়ে উপস্থাপন করেন। পরিদর্শনকালে সাবিনা আলম বলেন, যানজট মারাত্মক ব্যাধি। জনসাধারণের মূল্যবান সময় নষ্ট করে। জনসাধারণের স্বাভাবিক হাঁটাচলার ব্যাহত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে তিনি বলেন, যানজট মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। মরা নদীতে (খোয়াই) ইকো পার্ক নির্মাণে প্রক্রিয়াধিন।
পৌরসভা পরিদর্শন শেষে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও ইউপি সদস্যদেও নিয়ে মতবিনিময় সভা করেন। পরে গাভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাবা সাবিনা আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারা সিরাজাম মুনিরা, ইউপি চেয়ারম্যান নুরুল মোনীম চৌধুরী ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com