রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে দুই ভাই নিখোঁজ

  • আপডেট টাইম রবিবার, ২ জুলাই, ২০১৭
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে সামির (১০) ও অভি (৮) নামের দুই ভাই বাসা থেকে আকস্মিক ভাবে নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
শনিবার সকাল ৭টার দিকে শহরের ফায়ার সার্ভিস রোডের বাসা ‘ফাতেমালয়’ থেকে তারা বাহির হয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ দুই ভাই মহুরী (দলিল লিখক) শহীদ খানের শিশু পুত্র। শিশু সামির বড় বহুলা হাফিজিয়া মাদরাসার ছাত্র ও অভি টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
সামির ও অভির মামা সাইফুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তাদের মা-বাবা ঘুম থেকে উঠে রুমে তাদের না পেয়ে খুজতে শুরু করেন।
সারাদিন শহরের বিভিন্ন অলিগলি তন্নতন্ন করে খুজেও তাদের কোথাও পাওয়া যায়নি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করা হয়েছে। গতকাল শনিবার রাতে তার বাবা মোঃ আব্দুস শহীদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com