রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

রিচি চকবাজার বায়তুস সালাহ জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি চকবাজার বায়তুস সালাহ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এ মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু জাহির এমপি নবনির্মিত মসজিদের উন্নয়নে সকলকে কাজ করার আহবান জানান। মসজিদ কমিটির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন-এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি হাজী আছান উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি ডাঃ বরকত আলী, হারিয়াকোনা পঞ্চায়েত সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ছালেক মিয়া, রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক ডাঃ জিতু মিয়া, বিশিষ্ট মুরুব্বী হাজী মছদ্দর আলী, মোঃ লাল মিয়া, মোঃ শাহেদ আলী মিয়া, এমদাদুর রহমান বাবুল, মানিক মিয়া, আরব আলী, মোঃ মাসুক মিয়া, মোহাম্মদ আলী, গনি মিয়া, রিচি ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুকুল, মোঃ সজিব আলী, মোঃ আব্দুল মন্নাফ, সাজিদ আলী, মহিদুর মিয়া, অনু মিয়া, ওয়াহিদ মিয়া, আবির মিয়া, মঞ্জিল মিয়াসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনসহ এলাকার মুরুব্বীয়ান।
ইফতার মাহফিলের পূর্বে মোজানাত পরিচালনা করেন হবিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোছাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com