মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার ইফতার মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৬২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা ভাইস চেয়ারম্যানের সভাকক্ষে ইসলামিক ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ক্বারী মাওঃ আঃ খালেকের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মুফতি নজিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা মাওলানা রফিকুল ইসলাম জাফরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওঃ মঈনুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা ইসলামিক ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুল মোমীন। নাতে রাসূল প্রেশ করেন শায়ের কেএম তৌফিকুল ইসলাম সুয়েব। বক্তব্য রাখেন, মাওলানা বেলায়েত হোসেন, ইসলামিক ফ্রন্ট চুনারুঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওঃ মুখলিছুর রহমান চৌধুরী, ছাত্রসেনার নেতা নাছির হোসেন সুমন, হারিছ আহমেদসহ ইউনিয়ন, উপজেলা ও জেলার ইসলামিক ফ্রন্টের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com