রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নিজের প্রাণ রক্ষা করতে না পারলেও শিশু সন্তানকে বাঁচালেন মমতাময়ী মা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৬৯৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ নিজের প্রাণবাঁচাতে না পারলেও ৩ বছরের শিশু সন্তানকে ঠিকই বাঁচালেন মমতাময়ী মা। ঘটনাটি ঘটেছে সোমবার (২২ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার লষ্করপুর নামক স্থানে দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী বাসে। পুলিশ ওই হতভাগা মা (অজ্ঞাত পরিচয়) এর মরদেহ এবং শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। ওই দুর্ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অন্তত আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেট থেকে ছেড়ে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১১-০৮৬৮) ঢাকা-সিলেট মহসড়কের লস্করপুর নামক স্থানে পৌঁছুলে  চাকা পামচার হয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরই মধ্যে স্থানীয় লোকজন অন্তত ৩০ জনকে বাসের ভিতর থেকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার জামাল উদ্দিনের নেতৃত্বে একদল উদ্ধারকর্মী ঘটনাস্থলে এসে ড্রিল মেশিন দিয়ে বাসের বডি কেটে অজ্ঞাত পরিচয় মহিলার (৩৫) মরদেহ উদ্ধার করে। একই সময় অজ্ঞাত পরিচয় (৫০) মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কাইতপাড়া গ্রামের আব্দুস শহীদ বলেন, দুর্ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে এগিয়ে আসি। তখন বাসটি অনেক যাত্রী আটকা পেড়ে আছেন। তারা চিৎকার করে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়লো পয়ত্রিশোর্ধ এক আহত মহিলা ভিতর থেকে তার ৩ বছরের শিশু সন্তানকে উপরে তোলে তাকে উদ্ধারে সাহায্য চাচ্ছেন। তখনও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা পৌছেননি। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করলেও ওই মা ও শিশুর কাছে পৌঁছা যাচ্ছিল না। এক পর্যায়ে বাধ্য হয়ে আটকা পড়া মহিলা বহু কষ্টে দুর্ঘটনা কবলিত গাড়ির গ্লাস ভেঙ্গে ৩ বছরের শিশুটিকে বাহিরে বের করে দেন। এ সময় শিশুটি বাহিরে এসেই তার পিতাকে খোঁজতে শুরু করে। এ ঘটনার কয়েক মিনিটের মধ্যে আটকা পড়া আহত ওই মহিলার নিথর দেহ পড়ে থাকে।
সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান (বাহুবল-নবীগঞ্জ সার্কেল) জানান, বৃষ্টি চলাকালীন সময়ে গাড়ীর গতিবেগ বেশি থাকায় চাকা পামচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। শিশুটির পরিচয় এবং তার পিতার কোন সন্ধান মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com