শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নিজের কর্মেই মানুষ অমর হয়ে থাকবে

  • আপডেট টাইম বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থী কর্তৃক আয়োজিত অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মুক্তার হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২০০৬ ব্যাচের শিক্ষার্থী হাফেজ শাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালেহ আহমদ। সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ খালেদুর রহমান খালেদের সভাপতিত্বে ও ২০০৬ ব্যাচের শিক্ষার্থী মহিবুর রহমান চৌধুরী তছনু এবং সাংবাদিক এম মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা দেবনাথ, কবি কাজী হাসান আলী।
এতে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মিঠু, বাদশা মিয়া, কেন্দ্রীয় তালামীজ নেতা আব্দুল মুহিত রাসেল, ইউপি সদস্য আব্দুল সুবহান, বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন, মোহাম্মদ আজহারুল ইসলাম মল্লিক, মোঃ হাবিবুর রহমান, মোঃ মছদ্দর আলী, সমির কৃষ্ণ দাস, শিক্ষিকা সৈয়দা মাহজাবিন আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলাল মিয়া, জামাল মিয়া, লুৎফুর রহমান, রুফু মিয়া, সেলিম আহমেদ, শাহ্ জুবেল, বিজয় সূত্রধর, জতিন্দ্র চন্দ্র সরকার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, গুনীজনেরা তাদের কর্মেই মানুষের হৃদয়ের মনিকোটায় স্থান করে নেয়। অমর হতে চাইলে সব মানুষের মাঝে সৎ কর্মের প্রতীক হতে হবে। কথায় এবং কাজে সবার জন্য উদার ও বিনয়ী হতে হবে। নিজের কর্মেই মানুষ অমর হয়ে থাকে। উদাহারন স্বরূপ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মুক্তার হোসেন। আজ তিনি তার সৎ কর্মের ফল পেয়েছেন উক্ত বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের নিকট হতে। আমিও ২০০৬ ব্যাচের শিক্ষার্থীদের এই ভাল উদ্দোগকে সাধুবাদ জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com