বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের পাগলা ঘোড়ার লাগাম ধরবে কে? ॥ দূর্নীতির যন্ত্রনায় অতিষ্ঠ জনজীবন

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পল্লী বিদ্যুতের বিলের প্রতারনার ফাঁদে এখন প্রতিটি গ্রাহক। বিরাজ করছে গ্রাহকদের মধ্যে ক্ষোভ আর হতাশা। একদিকে লোডসেডিং এর যন্ত্রনা আর অন্যদিকে ভূতুরে বিলের সাথে প্রতারনা যোগ হয়েছে। গত জানুয়ারী থেকে প্রতিটি মিটারের মূল বিলের সাথে বকেয়া বিল সংযোগ করা হয়। অথচ গ্রাহকরা বকেয়া বিল সহ মূল বিল পরিশোধ করার পরেও পরবর্তী যতটি বিল আসে তার সাথে ও পূর্ববর্তী বকেয়া বিলটি উল্লেখ করে নতুন বিল তৈরী করা হয়। এতে গ্রাহকদের কাছ থেকে এক বিলের বকেয়া নেয়া হচ্ছে প্রতিটি নতুন বিলের সাথে। নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার কৃষি ব্যাংকে বিল দিতে আসা বাগাউড়া গ্রামের এক মহিলা গ্রাহক জানান তার শুধু জানুয়ারী মাসের বিল বকেয়া ছিল। এবং তিনি ফেব্র“য়ারী মাসে বকেয়া সহ নতুন বিল সংযোজন করা বিলটি পরিশোধে করেছেন। অথচ মার্চ মাসে আবারও জানুয়ারী মাসের বকেয়া বিল উল্লেখ করে নতুন বিল তৈরী করে দেয় পল্লী বিদ্যুৎ। ইনাতগঞ্জ রূপালী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে আসা মোবাশ্বি মিয়া জানান, গত ডিসেম্বর মাসের বকেয়া জানুয়ারী মাসে নতুন বিলের সাথে সংযোগ করে দেয়া হয়। সেই অনুযায়ী তিনি জানুয়ারী মাসের বকেয়া সহ পরিশোধ করেছেন। তার পরও ফেব্র“য়ারী ও মার্চ মাসের উক্ত বকেয়া সংযোজন করে দেয়া হয়েছে। তিনি বলেন একটি বকেয়া কত বার দিতে হবে বোধগম্য হচ্ছেনা। আউশকান্দি বাজার রূপালী ব্যাংকে বিল দিতে আসা বৃদ্ধা চাঁন বিবি জানান, তার গত অক্টোবরের বকেয়া বিলটি নভেম্বরের নতুন বিলের সাথে সংযুক্ত করে দেয়া হলে তিনি পরের মাসেই তা পরিশোধ করেন। কিন্তু বকেয়া পরিশোধ করার পরেও পরবর্তী প্রত্যেক বিলের সাথে বকেয়া সংযুক্ত করে দেয়া হয়েছে। ব্যাংকের কর্মকর্তাদের সাথে আলাপ করলে আমাকে সব বিলের কাগজ নিয়ে আসতে বলা হয়েছে। পরদিন আবার নিয়ে গেলে বিলের মধ্যে যা লেখা আছে তা দিতে হবে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
সরেজমিনে বিভিন্ন এলাকার গ্রাহক এবং বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করলে তারা বলেন, লোডশেডিং ছাড়া মাসে বিল আসে প্রায় ৫০০ থেকে ৭০০ টাকা। আবার মাসে প্রতিনিয়ত লোডশেডিং করে বিল আসে তার দ্বিগুন। এখন কোন দিকে যাবে সাধারণ গ্রাহক। প্রতিনিয়ত লোডশেডিং আর ভূতুরে বিলের ফাদেঁ পড়ে অতিষ্ট গ্রাহক। সবারই একি কথা পল্লী বিদ্যুতের পাগলা ঘোড়ার কে ধরবে লাগাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com