শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্ব সৈয়দ শফিকুল হোসাইন-এর স্মরণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ সোমবার দুপুরে রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠন-এর উদ্যোগে এ চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আইযুব খান সোহাগ। সংগঠনের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ সালমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ জেলা ভলিবল কোচ সৈয়দ মোতাব্বির হোসেন (ফটিক), রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মর্তুজা ইমতিয়াজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করিমুন্নেছা চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগামী সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম। সগঠনের পক্ষ থেকে বক্তৃতা করেন সাংস্কৃতিক সম্পাদক তনু তালুকদার।
উপস্থিত ছিলেন শাওন আল হাসান, উজ্জল দাশ, মোঃ বাছিত, রাহি, সবুজ, তোফাজ্জল, নজরুল, অনিক, সৈয়দ রাব্বি, তানিম তরফদার, শুভ, মাছুম, আলবী জামান, খালেদ, ফরহাদ, জলিল, নিফটন, অন্ত দাশ, মতিন খান, সাইফুর রহমান, বিমল দাশ, ফাতি করিম, রুহেল আহমেদ, হিফজুর রহমান, উর্দ্ধ, বরকত উল্লা শুভ, তোষার, তাফসির, জাবেদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন দুবাই প্রবাসী সৈয়দ সোহেল হোসাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com