বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের শশ্মানঘাট এলাকায় অচেতন অবস্থায় হায়দার উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শশ্মানঘাট এলাকা থেকে মোঃ দেওয়ান হায়দার আলী ওরফে শিকল বাবা (৬৫) কে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তবে ওসির আর্থিক সহযোগিতায় অবশেষে সু¯ হয়ে উঠেছেন শিকল বাবা। গতকাল রবিবার বিকাল ৩টায় শশ্মানঘাট এলাকার একটি রাস্তায় শিকল বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ সুপার বিষয়টি সদর থানাকে অবগত করেন। খবর পেয়ে ওসি পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তার কোন স্বজন থাকায় ওসি ইয়াছিনুল হক নিজ খরচে শিকল বাবার চিকিৎসা করান। রাত ৮টায় শিকল বাবার জ্ঞান ফিরে আসে। এ সময় তিনি পুলিশ ও সাংবাদিকদের জানান, তার নাম মোঃ দেওয়ান হায়দার আলী খান জালালী ওরফে দরবেশ আলী। তার পিতার নাম মৃত মাহতাব আলী খান। বাড়ি বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে। তিনি শৈশবকাল থেকে গৃহত্যাগ করেন এবং সিলেটের শাহজালাল (রহ) এর মাজারে আশ্রয় নেন। এক পর্যায়ে বেগম জামিলা খাতুন নামের এক মহিলাকে বিয়ে করেন। তিনি গত শনিবার বিকেলে দেওয়ান মাহবুব রাজার ওরসের উদ্দেশ্যে হবিগঞ্জে আসেন। হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নামার পর তার কিছু মনে নেই। কে বা কারা তাকে শশ্মানঘাট এলাকায় নিয়ে গেছে তাও তিনি জানেন না। তিনি ইতোপূর্বে বায়েজীদ বোস্তামী, আজমিরীর শরীফসহ বিভিন্ন মাজার পরিদর্শন করেন। তিনি অলি আওলিয়ার ভক্ত। খবর পেয়ে বাড়ি থেকে তার স্ত্রী বেগম জমিলা খাতুন হাসপাতালে ছুটে এসেছেন। এ খবর শহরে ছড়িয়ে পড়লে শত শত জনতা তাকে একনজর দেখার জন্য সদর হাসপাতালে ভিড় জমায়। এ ব্যাপারে ডাঃ মিঠুন রায় জানান, বর্তমানে তিনি শংকামুক্ত। তবে সময় মত হাসপাতালে আনা না হলে দুর্ঘটনা ঘটতো। তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেছে বলে তার ধারণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com