বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাতাকে মার্চ থেকে উপবৃত্তি দেয়া হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দুরদর্শীতার ফলেই দেশ আজ সমৃদ্ধ। তিনি বলেন, আমরা ছাত্র ছাত্রীদের পাশাপাশি প্রাথমিক স্কুলে অধ্যায়নরত শিশুদের ১ কোটি ৩০ লাখ মাকেও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ মার্চ থেকে উপবৃত্তি প্রদান করবো। যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার দুপুরে লোকড়া ইউনিয়নের লোকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল লাঞ্চ বক্স বিতরণ ও শ্রীশ্রী শ্মশানকালী মন্দিরে উদ্বোধনী উপলক্ষে পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও লেখাপড়ার সুযোগ পেয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। লোকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল লাঞ্চ বক্স বিতরণ অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুন নূর জাহির মেম্বার ও শ্রীশ্রী শ্মশানকালী মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুল চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্রাম আলী ও বর্তমান চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বন বিহারী রায়, বিজয় রায়, সংগ্রাম রায়, শঙ্কর রায়, আওয়ামী লীগ নেতা আহাম্মদ আলী, খলিল মিয়া, কুদ্দুছ মিয়া, শহীদ মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রদীপ রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com