শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে নতুন থানা প্রতিষ্ঠার দাবিতে ৫ ইউনিয়নবাসীর সভা

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর উপজেলার শাহাজাহানপুর নোয়াপাড়া, জগদীশপুর, ছাতিয়াইন ও বাঘাসুরা ইউনিয়ন নিয়ে নতুন থানা গঠনের দাবিতে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সম্প্রতি নয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব সমাজ থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডাঃ রুকুনুজ্জামানের সভাপতিত্বে ও ছাত্র সমাজ থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সাইফুর রহমান লিখনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মোজাহিদ বিন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত পরিচালক মিজানুর রহমান তকদার, সৈয়দ রেজাউল মোস্তফা রাসেল, বেলাল আহমেদ চকদার, মেম্বার নুরুল ইসলাম তপু, হাবিজ উদ্দিন লালু, গিয়াস উদ্দিন, মুখলেছুর রহমান, লিয়াকত আলী মজনু, রোকেয়া আক্তার, রূপিয়া আক্তার, রোজিনা বেগম, অবনি মোহন বিশ্বাস, সাহিরুল ইসলাম, শরীফ চকদার, তৌওফি আহমেদ বাবলু।
বক্তারা মাধবপুরের উত্তরাঞ্চলের ৫টি ইউনিয়ন নিয়ে নতুন একটি পৃথক থানা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবী জানান।
বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে এ অঞ্চলটি অগ্রসরমান ইতিহাস ও ঐতিহ্যের ধারক। বর্তমানে এ অঞ্চলটি ক্ষুধ্রা-দারিদ্র পিরিত একটি অসহায় অঞ্চলের রুগ্ন প্রতিচ্ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের অর্থনীতির উদিয়মান ভাগে পরিনত হয়েছে। একটি অন্যতম অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠেছে অত্র এলাকা।
প্রায় ১২০টি গ্রামে ৯৫ হাজার ভোটারের ৫টি ইউনিয়নে মোট জনসংখ্যা ৩ লক্ষাধিক। এছাড়াও শিল্পাঅঞ্চল হওয়াতে দেশি বিদেশি মিলিয়ে বহিরাগত লোকদের আনাগোনা দিন দিন বেড়েই চলছে। প্রায় অর্ধশত শিল্পপ্রতিষ্ঠানে সৃষ্টি হওয়াতে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাছাড়া আমাদের এই অঞ্চল চা বাগান, রাবার বাগান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জ্বালানিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com