শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

স্যামসাং প্রধান লি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫০১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়েন্ট প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রধান লি জা ইয়ংকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রসিকিউসনের অভিযোগ তিনি দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে নিজের পক্ষে রাখার জন্য কয়েক মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন। বিদেশে তিনি তার সম্পদের পরিমাণ গোপন করতে চাইছেন। তবে স্যামসাং ও লি প্রসিকিউসনের আনা অভিযোগ অস্বীকার করেন। গতকাল শুক্রবার স্যামসাংয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা আদালতে সত্য বলতে সর্বোচ্চ চেষ্টা করবো। বিচারক লিকে গ্রেফতারের আদেশ দেওয়ার পর এই বিবৃতি প্রকাশ করে স্যামসাং।
প্রসিকিউশন জানুয়ারিতে প্রথমবারের মতো স্যামসাং প্রধান লিকে গ্রেফতারের জন্য আবেদন জানায়। তবে যথাযথ প্রমাণ উপস্থাপন না করতে পারায় আদালত তাকে গ্রেফতারের আদেশ দেয়নি। একই সময় প্রসিকিশন স্যামসাংয়ের প্রধানের বিরুদ্ধে তদন্তের আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত।
গত বছর স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি নোট ৭ ব্যবহারের সময় বিশ্বের বিভিন্ন দেশে আগুন লাগার ঘটন ঘটে। তাতে বিশ্বব্যাপী ভাবমূর্তি সংকটে রয়েছে স্যামসাংয়ের। আর নতুন করে দুর্নীতির অভিযোগ বিখ্যাত এই প্রযুক্তি কোম্পানির জন্য বড় ধরনের ধাক্কা। বিবিসি ও আরব নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com