শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

এমপি কেয়া চৌধুরী আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মনোনীত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। বুধবার সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিদের্শে চীফ হুইফ আসম ফিরোজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠনে ঘোষনা দিয়ে এই সংসদীয় কমিটি সদস্য হিসেবে আমতুল কিবরিয়া কেয়া চৌধুরীর নাম ঘোষনা করেন। উক্ত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে ছিলেন বিশিষ্ট পার্লামেন্টারীয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত সদ্য প্রয়াত হওয়ায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন এডঃ আব্দুল মতিন খসরু এমপি।
উল্লেখ্য, এর আগে এমপি কেয়া চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সফলতার সাথে উক্ত মন্ত্রনালয়ের সংসদীয় কমিটিতে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এবার দায়িত্ব পেলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের। এ খবর জানার পর, এমপি কেয়া চৌধুরীর দায়িত্বপ্রাপ্ত এলাকা নবীগঞ্জ-বাহুবলসহ হবিগঞ্জ-সিলেট জেলাবাসীর মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়। এমপি কেয়া চৌধুরীকে এ পদে দায়িত্ব দেয়ায় তৃণমূল লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন জানিয়েছেন। তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এমপি কেয়া চৌধুরী। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, দায়িত্ব পেয়েছি, সঠিকভাবে পালন করে যেতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com