শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

গাছের সাথে ধাক্কা লেগে বাস খাদে ॥ নবীগঞ্জে পিতা-পুত্র নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী/মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাও নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ২৫ জন। শুক্রবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত বাসটি ভেঙ্গে চুড়মার হয়ে গেছে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে প্রেরন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্রগাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী (চট্রমেট্রো জ-০৫-০০৪৪) একটি বাস ঘটনাস্থলে এসে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এ সময় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলেই চট্টগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার বেলপাড়া গ্রামের আবু জাফরের ছেলে জনি মিয়া (৩৫) ও তার শিশু ছেলে জিহাদ মিয়া (৬) নিহত হন। এতে নারী পুরুষসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতের মধ্যে আব্দুল আলীম (২৫), জনি মিয়া (৩৫), কলি আক্তার (২৫), সামিয়া আক্তার (২), রুনা আক্তার (১২), সাকিব (১২), মোঃ আলী (২৫), সানজিদা (১১), সামছুল ইসলাম (৪২), রমা শাহ (৪০) ও রশিদুল আলাল (২৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের এস আই সেকান্দার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এবং নিহত দুই জনের মৃত দেহ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এদিকে নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্ত্তী নবীগঞ্জ হাসপাতাল গিয়ে মৃতদের সুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com