সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সদর উপজেলা নির্বাচনে চৌধুরী মোস্তাককে বহুলা চৌধুরী হাটির পুর্ণ সমর্থন

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা ছাত্রলীগ নেতা এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাককে পুর্ণ সমর্থন দিয়েছে বহুলা চৌধুরী হাটির জনগন। গত শনিবার রাতে এক মতবিনিময় সভায় উপস্থিত জনতা দাড়িয়ে তাকে এই সমর্থন দেয়।
জালাল সর্দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব যুবলীগের সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী ও এডভোকেট শাহ ফখরুজ্জামান। বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম, মৌলদ মিয়া, সিরাজ মিয়া, আব্দুল হামিদ, সুলতান আহমেদ মারুফ, সোহাগ, আয়াত আলী, এনাম, ছত্তর, লিংকন প্রমুখ।
সভায় চৌধুরী ফয়জুর রহমান মোস্তাকের বিজয় নিশ্চিত করতে সকলে মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com