শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

নবীগঞ্জের ইমাম বাওয়ানী চা-বাগানে শ্রমিক ধর্মঘট ॥ অতঃপর প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ৮০৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা-বাগানের শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা’সহ বিভিন্ন দাবীতে গতকাল শনিবার সকাল থেকে ফের ধর্মঘট পালন করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল দিয়ে অফিস ঘেরাও করে রাখে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গর বাগানে গিয়ে বাগান মালিক পক্ষের সাথে আলোচনা করে লিখিত চুক্তির মাধ্যমে আগামী ৩০ জানুয়ারীর মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ^াস দিলে বিকেল ৩টার দিকে ধর্মঘট স্থগিত করে শ্রমিকরা। নির্ধারিত তারিখের মধ্যে শ্রমিক, ম্যানেজার ও স্টাফদের বেতন ভাতা না দিলে ফের কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দিবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম-বাওয়ানী চা বাগানের প্রায় সাড়ে ৪’শ শ্রমিকদের ৬ সপ্তাহের বকেয়া বেতন ও রেশন বাবত প্রায় ২০ লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে। দীর্ঘ দিন ধরে রেশন ও সপ্তাহিক বেতন না ফেয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করে আসছে।
ইতিপূর্বেও শ্রমিকরা বকেয়া বেতন আদায় ও অন্যান্য দাবী বাস্তবায়নের জন্য কোম্পানীর উপ-মহাপরিচালক বরাবরে আবেদন করেও কোন সুরহা না হওয়ায় ধর্মঘট কর্মসূচি পালন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে গেল ডিসেম্বর মাসে তা পরিশোধ করে মালিক পক্ষ। এর পর থেকে প্রায় ৬ সপ্তাহ ধরে শ্রমিক, ম্যানেজার ও স্টাফদের রেশন ও বেতন না দেয়ায় আন্দোলনে নামে শ্রমিকরা।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, পুটিজুরি ইউপির সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, ইউপি সদস্য আব্দুল কালাম, গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি সিউধ্বনি কুর্মি, বাংলাদেশ চা শ্রমিক বালিছড়া ভ্যালির সভাপতি বিজয় হাজরা, সাধারন সম্পাদক দেবেন্দ্র কারাউফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা বাগানে যান। তারা চা বাগান শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে তাদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন। এসময় ইমাম বাওয়ানী চা বাগানের মালিক পক্ষে বাগানের ব্যবস্থাপনা পরিচালক এস.এম মোবাসসিরুল ইসলাম স্বাক্ষরিত ইমাম টি এস্টেট লিমিটেডে প্যাডে একটি লিখিত চুক্তিপত্রে তাদের বকেয়া পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়ে বিকেল ৩টার দিকে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করে।
শ্রমিকরা জানান, তাদের ঘর বাড়ি মেরামত করে দেয়া হচ্ছে না। অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা শ্রমিকরা দিলেও মালিক পক্ষ সে টাকা জমা না দেয়ায় তারা ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com