শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ড বিএনপি’র সভায় ক্বারী কবির হোসেনকে সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ৭নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান পদে জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও জেলা ওলামা দলের সভাপতি ক্বারী মোঃ কবির হোসেনকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন করে প্রার্থীতা ঘোষণার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় শহরের রাজনগর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল রফিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর বিএনপি নেতা অধ্যাপক ফরিদ আহমেদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ সালাহ উদ্দিন টিটু, হুমায়ূন আহমেদ রাজু, জেলা ছাত্রদল নেতা তজম্মুল হক রাসেল, হারুনুর রশিদ হারুন, মাহবুবুল আলম মান্না, আজিজুর রহমান মিজান, এস এম সিদ্দিকী জনি, এনামুল হক সায়েম, খাইরুল আলম এনাম, হামিদুর রহমান শামীম, নুরুল ইসলাম ওমান, শিপন, শুভ, নিয়াজ, আব্দুল কাদির, এমরান আহমেদ, ইসলাম উদ্দিন, শ্রমিকদল নেতা লালন, মোটর চালকদল নেতা মোঃ তারা মিয়া প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে আসন্ন উপজেলা নির্বাচনে ক্বারী মোঃ কবির হোসেনকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্র্থীতা ঘোষণার জন্য জেলা বিএনপি’র প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com