মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রাষ্ট্রের প্রতিটি স্তরে মানুষের অধিকার নিশ্চিত করতে মানবাধিকার নীতি অনুসরণ করে কাজ করতে হবে-এডভোকেট আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ৬৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, পরিবার থেকে সমাজ আর সমাজ থেকে রাষ্ট্রের প্রতিটি স্তরে মানুষের অধিকার নিশ্চিত করতে মানবাধিকার নীতি অনুসরন করে সবাইকে কাজ করতে হবে। যেখানে মানবতা বিবর্জিত হয়, মানুষ খুন হয়, সেখানেই মানবাধিকার প্রতিষ্টিত করতে হবে। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সরওয়ার, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম খোকন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফুর রহমান খাঁন। গীতা পাঠ করেন প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী। বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটি এম সালাম, প্রভাষক রেজাউল আলম, সাংবাদিক এম এ আহমদ আজাদ, বরন দাশ, রাকিল হোসেন, সরওয়ার শিকদার, প্রমথ চক্রবর্ত্তী বেনু, প্রভাষক রাফু বেগম চৌধুরী, পবিত্র বনিক, সাইফুর রহমান খাঁন, ইকবাল আহমেদ বেলাল, উজ্বল সরদার, জ্যোতিষ রঞ্জন সরকার, মোজাহিদ আলম চৌধুরী, আমিনুর রহমান স্বপন, সুশান্ত বৈদ্য, সাবের আহমদ চৌধুরী, মতিউর রহমান মুন্না, মাহবুবুর রহমান রাজু, মোঃ তাজুল ইসলাম প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে ফখরুল আহসান চৌধুরীকে সভাপতি সাইফুল জাহান চৌধুরীকে নির্বাহী সভাপতি, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, এডভোকেট রাজিব দে সহ-সভাপতি এবং প্রভাষক উত্তম কুমার পাল হিমেলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com