শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

১৩ জানুয়ারি থেকে মুড়ারবন্দ দরবার শরীফে বাৎসরিক ওরস

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসছে ১৩ জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপি মুড়ারবন্দ দরবার শরিফে ৬৯৬ তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্টিত হবে। মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তী জানান, ১৩ জারুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি ওরস শেষ হবে।
হযরত শাহজালাল (রঃ) এর সফর সঙ্গী সিলেট এবং তরফ বিজয়ী সিপাহ সালার (মদনী) হযরত সৈয়দ নাছির উদ্দিন (রঃ) ১৩০৩ খ্রিঃ সিলেট বিজয়ের পর তরফ রাজ্য বিজয় করেন। ১৩০৪ খ্রিঃ মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন এবং তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন তার দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফন করার জন্য। কিন্তু তার সঙ্গী সাথীরা এ আদেশ না মেনে শরিয়তের বিধান মতে উত্তর-দক্ষিণে দাফন করেন। দাফনের পর ৪০ কদম দূরে আসার পরে মাজার শরিফ অলৌকিকভাবে ঘোরে পূর্ব-পশ্চিমে হয়ে যায়। Íপর থেকে প্রতি বছর ওরস পালন করা হচ্ছে। সিপাহ সালার (মদনী) হযরত সৈয়দ নাছির উদ্দিন (রঃ) ছাড়াও হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী (রঃ), হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরপে কুতুবুল আউলিয়া (রঃ)সহ ১২০ জন পীর আউলিয়ার মাজার মুড়ারবন্দে রয়েছে। শরীফে লক্ষাধিক আশেকান বক্তবৃন্দ জিয়ারত ও পবিত্র বাৎসরিক ওরসে আসেন। এ ওরসকে ঘিরে শতাধিক দোকান পাট বিভিন্ন পণ্য নিয়ে বসতে শুরু করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com