বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উপজেলা পরিষদ থাকবে সর্বসাধারণের জন্য উম্মুক্ত-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হলে উপজেলাবাসীর গণমানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটানোই হবে আমার প্রধান কাজ। মানুষ যাতে ইজ্জত-সম্মানের সহিত পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারে সে পরিবেশ সৃষ্টি করা হবে। উপজেলা পরিষদ থাকবে সর্বসাধারণের জন্য উম্মুক্ত। যাতে করে তাদের সুখ-দুঃখের কথা মন খুলে বলতে পারে। তাই আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে আমাকে দল-মত নির্বিশেষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নিবার্চিত করুন আমি আপনাদের পরিচ্ছন্ন উপজেলা উপহার দিব ইনশাল্লাহ। তিনি গতকাল শুক্রবার উপজেলার শাহপুর, নোয়াহাটি, জগদীশপুর, ছাতিয়াইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণ সংযোগ ও মত বিনিময় কালে উপস্থিত জন সাধারনের উদ্দেশ্যে এ কথা বলেন। এসময় চেয়ারম্যান পারভেজ চৌধুরী, হাজী ফরাশউদ্দিন, হাজী ছিদ্দিক মিয়া, বদু সর্দার, আমীর হোসেন, জাহাঙ্গীর আলম, ইন্তাজ আলী, আলফাজ মিয়া, নজরুল ইসলাম, আহাদ মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com