মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন ॥ সদস্য নির্বাচিত হলেন যারা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হবিগঞ্জ জেলার ১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৪টি সাধারণ ওয়ার্ডে এবং সংরক্ষিত নারী ৫টি ওয়ার্ডে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে মামলা জনিত কারণে ১২ নং সাধারণ ওয়ার্ডে নির্বাচন স্থগিত রয়েছে। ১৩ নং ওয়ার্ড ২জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে তাদের ফলাফল নির্ধারণ করা হয়। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ইতিপূর্বে চেয়ারম্যান পদে জেলা পরিষদের সাবেক প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে যারা নির্বাচিত জনপ্রতিনিধিগণ হলেন-হবিগঞ্জ সাধারণ ১নং ওয়ার্ড (আজমীরীগঞ্জ) নামজুল হাসান, হবিগঞ্জ সাধারণ ২নং ওয়ার্ডে (বানিয়াচং) মনির হোসেন খান, হবিগঞ্জ সাধারণ ৩নং ওয়ার্ড (বানিয়াচং) আশিক মিয়া, হবিগঞ্জ সাধারণ ৪ ওয়ার্ড (নবীগঞ্জ) আব্দুল মতিন আছাব, হবিগঞ্জ সাধারণ ৫ ওয়ার্ড (নবীগঞ্জ) আব্দুল মালিক, হবিগঞ্জ সাধারণ ৬নং ওয়ার্ড (নবীগঞ্জ-বাহুবল আংশিক) এডঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ সাধারণ ৭ নং ওয়ার্ড (বাহুবল) আলাউর রহমান সাহেদ, হবিগঞ্জ সাধারণ ৮নং ওয়ার্ড (হবিগঞ্জ সদর) নুরুল আমীন ওসমান, হবিগঞ্জ সাধারণ ৯নং ওয়ার্ড (হবিগঞ্জ সদর) আব্দুল মুকিত, হবিগঞ্জ সাধারণ ১০নং ওয়ার্ড (শায়েস্তাগঞ্জ) আব্দুল রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ সাধারণ ১১ নং ওয়ার্ড (লাখাই) মুরশেদ কামাল, হবিগঞ্জ সাধারণ ১২নং ওয়ার্ড (চুনারুঘাট) মামলা জটিলতায় নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। হবিগঞ্জ সাধারণ ১৩নং ওয়ার্ড (চুনারুঘাট) ফরিদ আহমেদ তালুকদার (লটারীর মাধ্যমে বিজয়ী), হবিগঞ্জ-১৪নং ওয়ার্ড (মাধবপুর) সৈয়দ মোঃ শামীম এবং হবিগঞ্জ সাধারণ ১৫নং ওয়ার্ড (মাধবপুর) মহি উদ্দিন কামাল নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচিতরা হলেন- হবিগঞ্জ-১ রৌশনারা আক্তার লাকী, হবিগঞ্জ-২ শিরিন আক্তার, হবিগঞ্জ-৩ মোছাঃ আলেয়া বেগম, হবিগঞ্জ-৪ ছলেহা আক্তার ও হবিগঞ্জ-৫ ফাতেমা তুজ জহুরা রিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com