রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

চুনারুঘাটে উন্নয়ন কর্মকান্ড স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
  • ৬৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড স্বচক্ষে দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসরিন আফরোজ। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও আশ্রয়ন, গুচ্ছগ্রাম পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফিল্ড এডমেনিষ্টেটর দৌলুতুজ্জামান খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলাম, আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি সদস্য ফজুলুর রহমান আকল। বিকালে নাসরিন আফরোজ প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে নির্মিত ছয়শ্রী গ্রামে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, মনিপুরী তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি আহমদাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে নির্মিত বিভিন্ন উন্নয়নমুলক কাজ দেখে ভুঁয়সী প্রশংসা করে চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে ধন্যবাদ জানান। বিকালে তিনি ছয়শ্রী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন এবং সন্ধ্যায় ডানকান ব্রাদার্স লিঃ-এর আমু চা কারখানা পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com