শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ জেলার সর্বোচ্চ আয়করদাতা শফিকুল ইসলাম সর্বোচ্চ ভ্যাট পরিশোধেও সম্মাননায় ভূষিত

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে
SONY DSC

স্টাফ রিপোর্টার : ২০১৪-২০১৫ অর্থ বছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানকারী হিসেবে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার মেসার্স শরীফ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম এবারও জেলা সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে সম্মানিত হয়েছেন। গতকাল জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে সিলেট উপ শহরে হোটেল রোজভিউ ক্রিস্টাল বলরুমে আয়োজিত সেমিনারে ২০১৪-২০১৫ অর্থ বছরে জেলা ভিত্তিক সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারীর ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানে মেসার্স শরীফ স্টোরকে স্মারক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ উসসামাদ চৌধুরী এম.পি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) জনাব মোঃ ফিরোজ শাহ্ আলম, সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ আজমখাঁন, সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। অন্যান্য অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি মোঃ সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর প্রথমসহ-সভাপতি মোঃ হাসিন আহমদ এবং সিলেট ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি মিসেস স্বর্ণলতা রায়।
২০১৪-২০১৫ অর্থ বছরে হবিগঞ্জ জেলার সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী জনাব মোঃ শফিকুল ইসলাম, স্বত্বাধিকারী মেসার্স শরীফ ষ্টোর, বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জ -কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) জনাব মোঃ ফিরোজ শাহ্ আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com