মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

হবিগঞ্জের মিটুরচক গ্রামে সালিশ বৈঠকে দু’পক্ষের মাঝে সংঘর্ষ

  • আপডেট টাইম বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মিটুরচক গ্রামে সালিশ বৈঠকে চেয়ারম্যানের উপস্থিতিতে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। গতকাল মঙ্গলবার বিকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, মিটুরচক গ্রামের আব্দুন নুর ও আইয়ুব আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মাঝে একাধিকবার সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের ঘটনাগুলো নিষ্পত্তির জন্য গতকাল মঙ্গলবার বিকালে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সালিশে নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজ উদ্দিন তাজ, রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ এনামুল হক কামাল ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদ আলী উপস্থিত ছিলেন।
সালিশ বৈঠকে সালিশানরা উভয় পক্ষের বক্তব্য শুনার সময় আইয়ুব আলী ও আব্দুন নুরের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আহত আইয়ুব আলী (৪০), আল আমিন (২৫), জালাল, সুজন, লিপি, আম্বিয়া, ফাতেমা বেগমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com