মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সিলেটের বিভাগীয় কমিশনারের সাথে চুনারুঘাটে জনপ্রতিনিধি ও সরকারি কর্র্মকর্তার নিয়ে মতবিনিময় সভায়

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান ব্যক্তিবর্গদের নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, পৌর মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, কাজী শাফিয়া আক্তার, টিএইচও দেবাশিষ দাস, উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন সরকার, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামছুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, ইউপি চেয়ারম্যান অব্দুর রশিদ মাষ্টার, হুমায়ুন কবির খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মাষ্টার, অগ্রণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ সাহা, পিআইও মোহাম্মদ মাশহুদুল ইসলাম প্রমুখ। সভায় চুনারুঘাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মানসম্মত শিক্ষা ও অনাবাদী কৃষি জমি চাষের আওতায় আনয়নসহ বিভিন্ন বিষয়ে উন্মুুক্ত আলোচনা হয়।
অন্যদিকে সকাল ১০টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভা এবং বেলা ১২টায় দেওরগাছ ইউনিয়নের কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব সাবিনা আলম, ইউএনও আহমেদ জামিল, চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, কাচুয়া স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com