মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরে চুরির ১৭ ঘন্টার মধ্যে টিভি মোবাইল উদ্ধার ॥ গ্রেফতার ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চুরির ১৭ ঘন্টার মধ্যে চুরি যাওয়া টিভি মোবাইল সহ ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, শহরের রাজনগর কবরস্থান রোড এলাকার আব্দুর রহমানের পুত্র বাবু মিয়া (১৮), সদর উপজেলার বেকিটেকা গ্রামের শুকুর আলীর পুত্র মোঃ শাহিদ মিয়া (২০), সদর উপজেলার আষেড়া ফান্দাইল গ্রামের সেফু মিয়ার পুত্র রিপন মিয়া (২৮) ও লাখাই উপজেলার গোয়াকারা গ্রামের মোঃ কদর হোসেনের পুত্র ইলিয়াছ মিয়া (৪০)।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজনগর এলাকার মৃত আতর আলীর পুত্র রমজান আলীর বাসায় একদল চোর হানা দেয়। চোরেরা ওই বাসা থেকে টিভি, মোবাইল সহ মূল্যবান জিসিনপত্র নিয়ে যায়। এর পর থেকে সদর থানার এএসআই সুরুজ আলী ও আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ এবং ৭ নং ওয়ার্ড কাইন্সিলর আব্দুল আউয়াল মজনুর সহযোগিতায় বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে প্রথমই রাজনগর থেকে বাবু মিয়া ও সাহিদ আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে রিচি ইউনিয়ন অফিসের সামন থেকে অপর দুই জনকে আটক করা হয়। এসময় ইলিয়াছের ঘর থেকে ১টি ১৭ ইঞ্চি এলসিডি টিভি ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com