শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে দুর্বৃত্তের আগুনে প্রাইভেট কার পুড়ে ছাই

  • আপডেট টাইম রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৬৭৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বনগাঁও গ্রামে প্রায় এক মাসের মাথায় আবারও দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় প্রায় সাড়ে ৬ লাখ টাকার প্রাইভেট কার।
জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে খন্দকার বাড়িতে সাবেক ইউপি সদস্য খন্দকার আক্তার মিয়ার বাড়ির উঠানে রাখা খন্দকার আমিনের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১১-১০১২) আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রাইভেট কার। দীর্ঘ ১ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে স্থানীয় লোকজন। আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রাইভেট কারটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে এএসআই সুহেল আহমদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর ভোর রাতে মার্কেটে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় পাশের দোকান ফয়ছল ষ্টোরে ঘুমিয়ে ছিলেন দোকানের মালিক ফয়ছল আহমেদ। ফয়ছল যাতে দোকান থেকে বের হতে না পারে সেই জন্য দুর্বৃত্তরা ফয়ছল আহমেদের দোকানের একমাত্র ফটকে রশি দিয়ে বেধে রাখে। দুর্বৃত্তদের আগুন দেয়ার কিছুক্ষণ পর দোকানের ফটক ভেঙ্গে বের হয়ে আসেন ফয়ছল আহমেদ। এসময় ফয়ছলের চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে মার্কেটে রাখা ৩টি মোটর সাইকেল, ৬০ মন ধান, ৪০ হাজার টাকার ঔষধ, মার্কেটে রাখা গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বনগাঁও গ্রামে একের পর এক আগুন দেয়ার ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com