শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পূর্বের পরিক্ষা পদ্ধতি বহালের দাবীতে হবিগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিক্ষায় ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর না লিখা এবং পূর্বের পরিক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের টাউনহল সড়কে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা ৭টি সৃজনশীলের পরিবর্তে ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার img_20161001_105021দাবি জানিয়ে শ্লোগান দেয়। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কেবিনেট প্রেসিডেন্ট মো. খাইরুল চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন আব্দুল হাকিম, শেখ ওসমান গনি রুমী, শাকির আহমেদ, আহমেদ ইতুন, মাহির, নজরুল ইসলাম, মিলন, রায়হান, রাকি, বিথি, পলি, সুমা, রিয়াদ, মনির ও চয়ন প্রমুখ। পরে তারা রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিন সেখানে গিয়ে শিক্ষার্থীদের দাবির একটি আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com