মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পুজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানায় পুজা কমিটির সাথে মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৭ অক্টোবর শারদীয় দুর্গাপুজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানায় পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থানা প্রাঙ্গণে সদর থানার ওসি ইয়াসিনুল হকের সভাপতিত্বে¡ ও এসআই মিজানুর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ৪৮টি পুজা মন্ডপের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন পুজা উদযাপন কমিটির সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস মনা, সাংগঠনিক সম্পাদক অশোক চন্দ্র দেব, শংখ শুভ্র রায়, এডঃ অহীন্দ্র কুমার, পিযুষ চক্রবর্তী, কাউন্সিলর গৌতম রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ওসি ইয়াছিনুল হক পুজায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com