রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেলের পিতা মরহুম আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক হোসাইন আহমেদ রফিকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আছকির মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই মেম্বার। বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল মিয়া, সাইফুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন যুবলীগ নেতা হাবিবুর রহমান, আব্দুল ওয়াহিদ, সাইদুর রহমান, মোঃ আলম মিয়া, ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ রাজীব প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান হাবিবকে সভাপতি ও আব্দুল ওয়াহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত নেতৃবৃন্দ আগামী ১০ দিনের মধ্যে ৬নং ওয়ার্ড যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com