শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাইয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর, লুটপাট ॥ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ২জনকে আটক করেছে। গতকাল শনিবার সকালের দিকে জিরুন্ডা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, img_5906-copyজিরুন্ডা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আবুল কালাম ও মিসির আলীর পুত্র সানোয়ারের মাঝে পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাখানেক সংঘর্ষ চলার পর লাখাই থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মামুন (২৫), জাহেদ আলী (৩০), চান মিয়া (৪৫), লাল মোহন (৫০), ফরিদ (৩৫), ফারুক (৩৫), আশ্রব (৪৮), রাজু (২৫), মোতাব্বির (৩০), সুমন (২৬) ও মাহফুজ (২০) সহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সংঘর্ষের পর আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফের সংঘর্ষে জড়ায়।
এ সময় হবিগঞ্জ সদর থানা পুলিশ ফরহাদ ও জুয়েল নামের দুই দাঙ্গাবাজকে আটক করে। লাখাই থানার ওসি মোজাম্মেল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com