রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবুপরের বৈকুণ্ঠপুর চা বাগানে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা, জব্দকৃত বালু নিলামে

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে উপজেলার বৈকন্ঠপুর চা বাগান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম এই জরিমানা করেন। গতকাল বৃহস্পতিবার তিনি বৈকণ্ঠপুর চা বাগানে গিয়ে ৮৫ হাজার ঘনফুট বালু জব্দ করে ইজারাদারকে নোটিশ দেন।
শনিবার দুপুরে চা বাগানের সাব লিজার মাধবপুর উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লা এবং তার সহযোগী যুবলীগ নেতা মোঃ অলিদ মিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এই টাকা পরিশোধ করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৈকুণ্ঠপুর চা বাগান কর্তৃপক্ষ বালু অপসারনের কথা বলে শর্ত ভঙ্গ করে সেখানে বালু উত্তোলনের জন্য সাব লিজ প্রদান করে। সাব লিজাররা নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করেন। খবর পেয়ে বৃহস্পতিবার হবিগঞ্জের সহকারী কমিশনার এএইচএম আরিফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৮৫ হাজার ঘনফুঠ বালু জব্দ করেন। শনিবার একই সাথে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য তহসিল অফিসকে নির্দেশ প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com