বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধনকালে জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, সন্তান প্রতিদিন স্কুলে যায় কিনা এবং বাড়িতে ভালভাবে লেখাপড়া করে কিনা সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তানদের স্কুলে যাওয়ার সময় প্রতিদিন টিপিন বক্সে করে খাবার দিবেন। এতে করে প্রত্যেক ছাত্র-ছাত্রীরা টিফিনের সময় একসাথে বসে খেলে স্কুলে নিয়মিত যাওয়া ও পড়ালেখার প্রতি মনোযোগি হবে। তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মায়েরা সরকারের দেয়া উপবৃত্তির টাকা থেকে সন্তানদের টিফিনের ব্যবস্থা করে দিতে পারেন। জেলা প্রশাসক আরো বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যধি। মেয়েকে বাল্য বিয়ে দেওয়া মানে জেনে শুনে একটি সমস্যার গাছ রোপন করা। বাল্য বিবাহ রোধে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বড় সাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এসএমসি, পিটিএ ও মিড-ডে মিল পৃষ্টপোষকবৃন্দের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিধু ভূষন রায়। প্রধান শিক্ষক রুবেল মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মে বানিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, স্থানীয় চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, খুর্শেদ আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাতা সদস্য পিকলূ চৌধুরী, ডাঃ নুরুল আমিন, মোঃ সাদিকুর রহমান, বিপুল চন্দ্র দেব প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী বলেন, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে দেশের সকল স্কুলে একযোগে শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন, উপবৃত্তি প্রদানসহ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com