বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার তদন্তভার ডিবিতে

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলাটি ডিবিতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম মামলাটি তদন্ত করছিলেন।
গত ২৩ আগষ্ট সন্ধায় উপজেলার বীরসিংহপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম, মেয়ে শারমিন ও প্রতিবেশী আব্দুল আলীমের ছেলে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গিয়াস উদ্দিনের ভাই বিদেশ ফেরত শাহ আলম তাহেরকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ৩টি হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ আগষ্ট রাতে জাহানারার দুলাভাই হাজী মোহন মিয়া (কালন মিয়া) শাহ আলমকে একমাত্র আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে গিয়ে এ মামলা তিনি দায়ের করেনি বলে আদালতে হলফনামা দেন। ২৪ আগষ্ট সকালে নিহত শারমিনের স্বামী কামাল হোসেন বাদী হয়ে থানায় শাহ আলমকে প্রধান আসামী করে ১২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ অভিযোগটি পুলিশ জিডি করে প্রথম মামলার নথিতে তদন্তের স্বার্থে অন্তর্ভূক্ত করতে আদালতকে অবহিত করেন। পরে নিহত জাহানারার স্বামী গিয়াস উদ্দিন প্রবাস থেকে ফিরে এসে ৩০ আগষ্ট শাহ আলম (তাহের মিয়াকে) প্রধান আসামী করে আদালতে ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সর্বশেষ ৩১ আগষ্ট শিমুলের বাবা আব্দুল আলিম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করেন। আদালতে পৃথক দুটি মামলা হলেও বিজ্ঞ বিচারক পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত দুটি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান ১সেপ্টেম্বর পুলিশ সুপার এ চাঞ্চল্যকর মামলাটি ডিবিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com