বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে চোর থেকে রক্ষা পেতে দোকানে ১৪০টি তালা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ১০৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে চোরের হাত থেকে দোকানের মালামাল রক্ষা করতে সাটার ও কলাপসিবল গেইটে ১৪০টি তালা ঝুলানোর ব্যবস্থা করেছেন দোকান মালিক। আর ব্যবস্থাটি করেছেন হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিলাসবহুল মার্কেট আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত উমা জুয়েলার্স ও স্বস্তি জুয়েলার্স।
বৃহস্পতিবার সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিবাড়ি এলাকার বিলাস বহুল মার্কেট আশরাফ জাহানের উমা জুয়েলার্স ও স্বস্তি জুয়েলার্সসহ বেশ কয়েকটি দোকানের সাটার ও কলাপসিবল গেইটে শুধু তালা আর তালা। দোকান কর্মচারীর একের পর এক তালা খুলতে খুলতে হাপিয়ে উঠেন। কর্মচারীরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চোরের ভয়ে মালিক তালা লাগিয়ে গেছেন ১৪০টার মতো। এ তালা আমাদেরকেই লাগাতে হয় আবার আমাদেরকেই খুলতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, প্রতিটি তালা খুলতে ও লাগাতে আধা মিনিট করে সময় লাগলে এখন হিসেব করেন কত সময় ব্যয় হয় এই কাজে। অনেকের মতে ওই মার্কেটে রয়েছে নাইট গার্ড, রয়েছে বিশাল কেসি গেইট। এরপরও ব্যবসায়ীরা দুশ্চিন্তায়। আর এ জন্য চোর থেকে রক্ষার আত্মতৃপ্তির জন্য এ আয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com