শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মৌলভীবাজারে লেখক ও সাংবাদিকের মানববন্ধনে বক্তারা ॥ লেখনির মাধ্যমেই জঙ্গিবাদ থেকে বিপথগামীদের ফিরিয়ে আনতে পারেন

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০১৬
  • ৪৪৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ দেশের চলমান জঙ্গিবাদী কর্মকান্ডের প্রতিবাদে শ্রীমঙ্গলে সাংবাদিক ও লেখকদের মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও লেখকরাই পারেন তাদের লেখার মাধ্যমে জঙ্গিবাদের রাস্তা থেকে বিপথগামীদের ফিরিয়ে আনতে।
শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনের সামনে কেন্দ্রীয় সাংবাদিকদের আহ্বানে এ মানববন্ধন অনুষ্টিত হয়। একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিশিষ্ট লেখক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ, লেখক ও সাংবাদিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক বুলবুল আনাম, কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, আরটিভির স্টাপ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক অসীম পাল শ্যামল, ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক সুমন বৈদ্য, নান্টু রায়, আবুজার বাবলা, কবি তানিশা চৌধুরী, কবি তোফায়েল, সাংবাদিক তোফায়েল আহমেদ পাপ্পু প্রমূখ। মানববন্ধন শেষে শ্রীমঙ্গল সাংবাদিক অঙ্গনে এ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের নবীণ প্রবীন সাংবাদিক ও লেখকরা উপস্থিত থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ও মৌলবাদ রুখে দাড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com