শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুর আওয়ামীলীগের সভায় এমপি মজিদ খান ॥ স্বাধীনতা বিরোধী চক্রই জঙ্গী ও জঙ্গীর মদদদাতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ এমপি এমএ মজিদ খান বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রই আজ জঙ্গী ও জঙ্গীর মদদদাতা। ৭১ এ পরাজিত শক্তি ও যুদ্ধাপরাধী চক্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জঙ্গী তৎপরতার সঙ্গে জড়িত রয়েছে। আওয়ামীলীগ সরকারকে অকার্যকর করতে এ চক্রের সঙ্গে দেশী ও বিদেশী ষড়যন্ত্রকারীরা জড়িত হয়েছে। জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে আওয়ামীলীগকে পাড়া মহল্লায় কমিটি গঠন করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি বুধবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ এর কার্যকরী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাধব রায়, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম টিটু, শ্রীদাম দাশগুপ্ত, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রোকেয়া বেগম প্রমুখ। সভা শেষে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খানের নেতৃত্বে মাধবপুরে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী একটি মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com