শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আইনগাঁওয়ে ব্রীজ নয়, যেন মরন ফাঁদ

  • আপডেট টাইম বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ৬৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাথে যুক্ত পুরনো এই প্রধান সড়কের নির্মিত ব্রীজটির বেহাল দশা দেখার মতো যেন কেউ নেই। ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে পরে এখন যান-চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পুরনো এই সড়কটি। কিন্তু থেমে থাকেনি গ্রামের পথচারী মানুষ। এখন এই সড়কটি উপজেলার আইনগাঁও ও নারান্দি গ্রামে চলাফেরা প্রধান সড়কে পরিনত হয়েছে। আইনগাঁও পুরোনো এই সড়কের নির্মিত ব্রীজটির ওপরে বড় গর্ত হওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ পথচারী গ্রামবাসী সহ এ সড়কে চলাচলগামী ছোট-ছোট যানবাহনগুলো। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী দুই গ্রামের শত শত ছাত্র-ছাত্রী। ব্রীজটির এই অবস্থায় স্থানীয়রা যান মালের অনিশ্চিয়তা নিয়েই চলতে হয় গ্রামবাসীদের। রাতের আধারে সড়ক দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন গ্রামের কেটে খাওয়া সাধারন মানুষ। অজান্তে কোনো গাড়ী এই সড়কে ঢুকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে মনে করেন গ্রামবাসীরা। পুনরায়া এই ব্রীজটি নির্মাণ না হলে ধীরে ধীরে ভেঙ্গ গিয়ে একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়বে এই সড়কটি। এলাকাবাসী এই ব্রীজটি পুনরায় নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com