রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

কালনী গ্রামে পানিতে ডুবে আব্দুস সহিদ নামের এক মৌলানার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে পানিতে ডুবে আব্দুস সহিদ নামের এক মৌলানার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত তালিব হোসেনের পুত্র। তার পুত্র মাহমুদুর রহমান জানান, তার পিতা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন। দুপুরের খাবার শেষে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তার কোন খোঁজ খবর পাচ্ছিলাম না। পরে স্থানীয় লোকজন ছোট বহুলা গ্রামের একটি ডোবায় তার মৃতদেহ ভেসে থাকতে দেখে তাদেরকে খবর দিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাতে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর থানার নবাগত ওসি ইয়াসিনুল হক জানান, কোন অভিযোগ না থাকায় আব্দুস সহিদকে দাফনে কোন বাঁধা দেয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com