শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান সাজুর হস্তক্ষেপে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে সরিষপুর গ্রামবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০১৬
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সদর ইউনিয়নের সরিষপুর গ্রামের লোকজন ভয়াবহ সংঘর্ষের ঘটনা থেকে রক্ষা পেয়েছে। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুর নেতৃত্বে এ সংঘর্ষের ঘটনা সামাল দেয়া হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ সদর ৮নং সদর ইউনিয়নের সরিষপুর গ্রামে নব-নির্বাচিত ইউপি মেম্বার নজরুল ইসলাম ও আলাউদ্দিন গংদের সাথে পরাজিত মেম্বার প্রার্থী ফয়জুর রহমান ও নজর আলী গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল সোমবার দুপুরে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে তাৎক্ষনিক নব-নির্বাচিত চেয়ারম্যান সাজু চৌধুরী, তার বড় ভাই লন্ডন প্রবাসী শাহিন চৌধুরী, রেজা আহমদ চৌধুরী ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এতে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পায় ওই গ্রামবাসী। আগামী বুধবার এ বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com